ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. কুমিল্লার খবর
  5. খেলা
  6. গোপালপুর
  7. ঘাটাইল
  8. চান্দিনা খবর
  9. জাতীয়
  10. টাঙ্গাইল সদর
  11. দেবিদ্ধার খবর
  12. দেলদুয়ার
  13. ধনবাড়ী
  14. নাগরপুর
  15. বাসাইল
আজকের সর্বশেষ খবর

গণভোটে হ্যাঁ ও হাতপাখা প্রতীকে ভোট দেয়ার আহ্বান আঃ করিমের

শফিউল আলম রাজীব
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

গণভোটে হ্যাঁ ও হাতপাখা প্রতীকে ভোট দেয়ার আহ্বান আঃ করিমের

শফিউল আলম রাজীব,


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুল করিম গণভোটে ‘হ্যাঁ’ এবং জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় উপজেলার গুনাইঘর গ্রামে এক উঠান বৈঠকে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য তিনি এ আহ্বান জানান। এর আগে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে ভোটারদের এসব কথা বলেন।

আলহাজ্ব আব্দুল করিম বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে দুটি ভোট অনুষ্ঠিত হবে-একটি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট এবং অন্যটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ দুটি বিষয়ে ভোটারদের বুঝে-শুনে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সংস্কার ও সুন্দর দেশ গঠনে গণভোটে ‘হ্যাঁ’ এবং ইসলামী আইনের শাসন ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকে ভোট দিতে হবে। ইসলামী আন্দোলন একটি শান্তির দল। এসময় ইসলামী আন্দোলন দেবীদ্বার উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মামুনুর রশিদ ফরাজীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Visited ৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।