দেবীদ্বারে মহিলা দলের কর্মী সভা–
কোনো চক্রান্তই শহীদ জিয়ার আদর্শের বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না! ব্যারিস্টার রেজবিউল..!!!
নিজস্ব প্রতিবেদন
ফ্যাসিস্ট হাসিনার আওয়ামীলীগ সরকার বিএনপিকে নিঃশ্বেস করার চেষ্টা করেছিল, কিন্তু বিএনপি তার শক্তি-সামর্থ-আদর্শ নিয়ে টিকে আছে। অথচ আওয়ামীলীগ আজ দলবলে পালিয়েছে। বর্তমান সময়েও দেখা যাচ্ছে বিএনপি ও তারেক জিয়ার বিরুদ্ধে একটি মহল অপপ্রচারনায় নেমেছে। কোনো চক্রান্তই শহীদ জিয়ার আদর্শের বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না।
সোমবার (১৩ জুলাই) বিকেলে দেবীদ্বার পৌরসভার গুনাইঘর ‘শহীদ জিয়া অডিটরিয়ামে’ আয়োজিত উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মূন্সী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২৪’র ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আমরা একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি, নতুন সরকার ক্ষমতায় এসেছে, আমরাও আশাবাদী ছিলাম নতুন সরকার মানুষের কাংখিত অধিকার এবং গনতন্ত্র পুঃনপ্রতিষ্ঠায় কাজ করবে। এখন দেখছি সেটিও পুরনো পথে হাটছে।
বাচ্চাদের নিয়ে একটি নতুন দল প্রতিষ্ঠা হয়েছে। তারা লাগাম ছাড়া কথাবার্তা বলছে। আওয়ামী ফ্যাসিস্টরা যা যা করতে সাহস পায়নি, অথচ নব্য অপশক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এবং তারেক জিয়ার বিরুদ্ধে উলঙ্গভাবে, অকথ্যভাষায় অপপ্রচারনায় নেমেছে। সেই অপশক্তি দেবীদ্বার এবং মুরাদনগরে বেশী তৎপরতা চালাচ্ছে। তারা দেবীদ্বার, মুরাদনগরেই নয়, সারা দেশে আওয়ামীলীগকে পুনর্বাসিত করছে। তারা তাদের কমিটিগুলোতে আওয়ামীলীগকে ডুকাচ্ছে। এটা কিসের আলামত !
কুমিল্লা (উঃ) জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম’র সভাপতিত্বে এবং উত্তর জেলা যুগ্ম সাধারন সম্পাদক নারগিস আক্তারের সঞ্চালনায় উক্ত কর্মী সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা (উঃ) জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা (উঃ) জেলা জাতীয়তাবাদী মহিলা দলের উপদেষ্টা এডভোকেট ফরিদা ইয়াছমিন ডলি, সহ-সভাপতি আইরিন সরেকার, হাসিনা ভূইয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা (উঃ) জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক খালেদা আক্তার শিল্পী, সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী তাহমিনা আক্তার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বিউটি আক্তার প্রমূখ।

