ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. কুমিল্লার খবর
  5. খেলা
  6. গোপালপুর
  7. ঘাটাইল
  8. চান্দিনা খবর
  9. জাতীয়
  10. টাঙ্গাইল সদর
  11. দেবিদ্ধার খবর
  12. দেলদুয়ার
  13. ধনবাড়ী
  14. নাগরপুর
  15. বাসাইল
আজকের সর্বশেষ খবর

সব্দলকান্দা গ্রামে আনোয়ার হোসেন মাস্টারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

মোহাম্মদ সাইফুল ইসলাম
মে ৮, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সব্দলকান্দা গ্রামে আনোয়ার হোসেন মাস্টারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

মোহাম্মদ সাইফুল ইসলাম


কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের সব্দলকান্দা গ্রামে এক বিশিষ্ট ব্যক্তির সম্মানহানি করার উদ্দেশ্যে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এলাকার সজ্জন ব্যক্তি ও শিক্ষক হিসেবে পরিচিত আনোয়ার হোসেন মাস্টারের নামে অবৈধ ড্রেজার ব্যবসার যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।
আনোয়ার হোসেন মাস্টার জানান তিনি আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ’র নামে পুটিয়াজুরী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার জন্য নিজের ৪শতাংশ জায়গা ওয়াকফ করে দিয়েছেন সেই জায়গা ভরট করার জন্য আনোয়ার মাস্টার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি দরখাস্ত দেন এবং বলেন জুদি সেখান থেকে অনুমতি আসে তাহলে তার জায়গা থেকে ড্রেজারের মাধ্যমে মাটি কেটে মাদ্রাসার জায়গা ভরট করবেন।

আনোয়ার হোসেন মাস্টার বলেন একটি কুচক্রী মহল ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক প্রতিহিংসার জেরে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতে এই ধরণের অপপ্রচারে লিপ্ত হয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, আনোয়ার হোসেন মাস্টার কোনোদিন এসব অবৈধ কাজের সাথে যুক্ত ছিলেন না। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মিথ্যা নাটক সাজানো হয়েছে। আমরা এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি করছি।

Visited ৩১৬ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।