ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখার নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (০৯মে) মুরাদনগর ইস্ট্রান প্লাজার ৩য় তলায় অনুষ্ঠিত থানা সম্মেলন ২০২৬-এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
থানা সভাপতি মূসা হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর এর সভাপতি মুহাম্মদ শাহজালাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম , ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মাস্টার এম এম মফিজুল ইসলাম,সহ সভাপতি হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক হাজী আব্দুল করীম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান বক্তা মুহাম্মদ শাহজালাল ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬ সেশনের নতুন কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ সাইফুল ইসলাম সহ-সভাপতি মুহাম্মাদ তোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মাদ তারেক মাহমুদ এর নাম ঘোষণা করা হয়

