ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. কুমিল্লার খবর
  5. খেলা
  6. গোপালপুর
  7. ঘাটাইল
  8. চান্দিনা খবর
  9. জাতীয়
  10. টাঙ্গাইল সদর
  11. দেবিদ্ধার খবর
  12. দেলদুয়ার
  13. ধনবাড়ী
  14. নাগরপুর
  15. বাসাইল
আজকের সর্বশেষ খবর

দেবিদ্বারে বিএনপির ৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান

মোহাম্মদ সাইফুল ইসলাম
মে ৩০, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

দেবিদ্বারে বিএনপির ৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান

মোহাম্মদ সাইফুল ইসলাম

কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আটজন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজামেহার ইউনিয়নের জনাব কাজী জসিম উদ্দিনের নেতৃত্বে এই নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দেন।

যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নবাগতদের শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম শহীদ এবং উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলটিতে যোগ দেওয়া কর্মীরা আগামী দিনে রাজামেহার ইউনিয়ন ও দেবিদ্বার উপজেলায় সংগঠনের হাতকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Visited ৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।