ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. কুমিল্লার খবর
  5. খেলা
  6. গোপালপুর
  7. ঘাটাইল
  8. চান্দিনা খবর
  9. জাতীয়
  10. টাঙ্গাইল সদর
  11. দেবিদ্ধার খবর
  12. দেলদুয়ার
  13. ধনবাড়ী
  14. নাগরপুর
  15. বাসাইল
আজকের সর্বশেষ খবর

কুমিল্লার দেবিদ্বারে সমমনা ইসলামী দলগুলোর আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ সাইফুল ইসলাম
নভেম্বর ১৫, ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

দেবিদ্বারে সমমনা ইসলামী দলগুলোর
আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ সাইফুল ইসলাম


শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবিদ্বার উপজেলার উদ্যোগে আয়োজিত সমমনা ইসলামী দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, দেবিদ্বার উপজেলা সভাপতি মোহাম্মদ পারভেজ ভূইয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর এর সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা -৪ দেবিদ্বার আসনের এমপি পদপ্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মুফতী রাশেদুল ইসলাম , জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপজেলা আমীর অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন খান, পৌরসভা জামায়াতের আমীর ফেরদৌস আহমেদ, জেলা জামায়াতের শুরা সদস্য ভিপি গোলাম মোস্তফা সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আব্দুল করিম (হাতপাখা) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত (মামুনুল হক) এমপি প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জল হোসাইন (রিকসা) । এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম শহীদ বলেন…
‘সংসদে প্রতিনিধিত্ব করতে দেশের ওলামায়ে কেরামগণ আজ ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের, আমলে দেশের ওলামায়ে কেরামগণ নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, জঙ্গি নাটক সাজিয়ে আলেম ওলামদের দিনের পর দিন কারাগারে বন্দি রাখা হয়েছিল। তাদের পক্ষে কথা বলার কোন লোক ছিলো না। দেশের প্রখ্যাত আলেম আল্লামা মামুনুল হককেও নাটক সাজিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছিল। আজ সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, দেশের সকল আলেম ওলামাদের ঐক্যবদ্ধ সমর্থনে আগামীর নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ

Visited ১৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।