এতিম শিশুদের সাথে নিয়ে কুমিল্লা চার-ছয় গ্রুপের ইফতার ও মিলনমেলা
শফিউল আলম রাজীব,
এতিম শিশুদের সাথে নিয়ে কুমিল্লায় ব্যাচ ভিত্তিক গ্রুপ এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ এর বন্ধুদের ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে নগরীর কুমিল্লা ক্লাবের হলরুমে ওই ইফতার মাহফিল ও বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। প্রথমে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত দিয়ে ইফতার অনুষ্ঠানের শুভসূচনা হয় পরে উপস্থিত বন্ধুদের হামদ নাত পরিবেশন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ পরিচালনা করেছেন এডমিন প্যানেল সদস্য মোঃ সাইফুল ইসলাম (সফ্টলিংক)।
ইফতার অনুষ্ঠানে কুমিল্লা শহর ও আশেপাশের বিভিন্ন উপজেলার ০৪-০৬ ব্যাচের বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করেছে।
গ্রুপ এডমিনদের পক্ষে অপু সরকার জানায়, আমাদের ব্যাচভিত্তিক ০৪-০৬ গ্রুপ শুধু ইফতার কিংবা বন্ধুদের মিলনমেলার জন্য নয়। এই গ্রুপের প্রধান লক্ষ্য হলো মানবিক কাজ করা, অসহায়দের পাশে দাঁড়ানো। আমরা ইতিমধ্যে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের ইফতার করিয়েছি, শীতে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি, অসহায় এক বোনের চিকিৎসায় ১লক্ষ টাকা প্রধানসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেছি। ভবিষ্যতে আমাদের কাজ এভাবেই চলমান থাকবে। বন্ধুদের সহযোগিতায় আমরা সর্বাত্মক পাশে থাকার চেষ্টা করবো। যারা আজকের এই ইফতার পোগ্রামে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে সকল বন্ধুদের ০৪-০৬ গ্রুপের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা রইলো।

