ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. কুমিল্লার খবর
  5. খেলা
  6. গোপালপুর
  7. ঘাটাইল
  8. চান্দিনা খবর
  9. জাতীয়
  10. টাঙ্গাইল সদর
  11. দেবিদ্ধার খবর
  12. দেলদুয়ার
  13. ধনবাড়ী
  14. নাগরপুর
  15. বাসাইল
আজকের সর্বশেষ খবর

বিএনপির সন্ত্রাসীরা মব সৃষ্টি করে ফ্যাসিবাদের কায়দায় খুন ও হামলার পথ বেছে নিয়েছে : মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

নিজস্ব প্রতিবেদন
মার্চ ১১, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির সন্ত্রাসীরা মব সৃষ্টি করে ফ্যাসিবাদের
কায়দায় খুন ও হামলার পথ বেছে নিয়েছে
: মাওলানা আহমদ আবদুল কাইয়ূম


মব সৃষ্টি করে ফ্যাসিবাদের কায়দায় বিএনপির সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের একজন কর্মীকে পিটিয়ে হত্যা এবং একজন নির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রকাশ্যে হামলা ও নাজেহালের মাধ্যমে নিজেদের সর্বনাশা পতন ডেকে আনছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, ফ্যাসিবাদের পথ অনুসরণ করে সন্ত্রাসের রাজ্য কায়েমের চেষ্টা বিএনপিকে চরম খেসারত দিতে হবে। সময় থাকতে মব সৃষ্টিকারীদের গ্রেফতার করুন এবং কঠোর শাস্তির আওতায় আনুন, অন্যথায় সর্বত্র প্রতিবাদের দাবানল জ্বলে উঠলে আখের রক্ষা হবে না।

মঙ্গলবার রাজধানীর কেরাণীগঞ্জের কদমতলী চৌরাস্তাস্থ রাজদরবার গ্র্যান্ড রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের ঢাকা জেলা দক্ষিণ সভাপতি আলহাজ্ব হাফেজ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং জয়েণ্ট সেক্রেটারী হাজী শাহীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশনেন, হাজী মোহাম্মদ হানিফ মেম্বার, অধ্যাপক ডা. কামরুজ্জামান, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, আলহাজ্ব সুলতান আহমদ খান, আলহাজ্ব শামীম খান, মাজহারুল ইসলাম রাশেদী, মাওলানা ইলিয়াস হোসাইন, জয়নুল আবদীন, যুবনেতা আলআমীন শাহাদাত, নূরে আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজী মারাত্মক আকার ধারণ করেছে। শিশু হত্যা, শিশু ধষর্ণের ঘটনা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। এ সমাজকে আর সভ্য মানুষের সমাজ বলা যায় না। মাহে রমজানের পবিত্রতা ক্ষুন্ন হচ্ছে দিবালোকে। নিত্যপণ্যের বাজারে আগুন। সিন্ডিকেট চক্র সরকার দলের ছত্রছায়ায় এমতাবস্থায় বাজার নিয়ন্ত্রণ করছে। জিনিসপত্রের দাম হু হু করে বেড়েই চলছে। এ যেন দেখার কেউ নেই। তিনি নবনির্বাচিত সরকারের উদ্দেশ্যে বলেন, ইসলামী আন্দোলনের কর্মী হত্যাকারী সন্ত্রাসী যুবদলনেতা এবং নিয়ামতি ইউপি চেয়ারম্যানের হামলাকারী বিএনপি সন্ত্রাসী গ্রেফতার করুন। অন্যথায় নিজেদের পতন নিজরাই ডেকে আনবেন।
বার্তা প্রেরক

Visited ৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।