ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. কুমিল্লার খবর
  5. খেলা
  6. গোপালপুর
  7. ঘাটাইল
  8. চান্দিনা খবর
  9. জাতীয়
  10. টাঙ্গাইল সদর
  11. দেবিদ্ধার খবর
  12. দেলদুয়ার
  13. ধনবাড়ী
  14. নাগরপুর
  15. বাসাইল
আজকের সর্বশেষ খবর

মুরাদনগরে কৃষি জমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

মোহাম্মদ সাইফুল ইসলাম
এপ্রিল ১৪, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মুরাদনগরে কৃষি জমিতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

মোহাম্মদ সাইফুল ইসলাম

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ফসলের মাঠ থেকে এরশাদ মিয়া (৩২) নামের এক যুবকের ক্ষতবিক্ষত ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ব্রাহ্মণচাপিতলা গ্রামের দক্ষিণ মাঠের একটি কৃষি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত এরশাদ ওই গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি পেশায় একজন চালক ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত থেকে এরশাদ নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে তার জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান এবং বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের খান। পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহতের পিতা আব্দুল হক জানান, এরশাদ আগে গাড়ি চালিয়ে সংসারের হাল ধরতেন। কিন্তু গত কয়েক বছর ধরে তিনি মরণনেশা মাদকের জালে জড়িয়ে পড়েন। অনেক চেষ্টা করেও তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। মাদকাসক্তির কারণেই তার বৈবাহিক জীবনও ভেঙে যায়।

স্থানীয় ইউপি সদস্য মোমেন মিয়া জানান গত বছরও তাকে সংশোধনের জন্য পুলিশে সোপর্দ করা হয়েছিল, কিন্তু সে মাদক ছাড়েনি। যে স্থানটিতে মরদেহ পাওয়া গেছে, সেখানে প্রায়ই মাদক সেবনের আড্ডা বসত বলে ধারণা করা হচ্ছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের খান জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত রহস্য উদঘাটন এবং এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

Visited ৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।