ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. কুমিল্লার খবর
  5. খেলা
  6. গোপালপুর
  7. ঘাটাইল
  8. চান্দিনা খবর
  9. জাতীয়
  10. টাঙ্গাইল সদর
  11. দেবিদ্ধার খবর
  12. দেলদুয়ার
  13. ধনবাড়ী
  14. নাগরপুর
  15. বাসাইল
আজকের সর্বশেষ খবর

কুমিল্লা-৩ মুরাদনগর হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থীর কোম্পানিগঞ্জ বাজারে গণসংযোগ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ১৪, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা-৩ মুরাদনগর হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থীর কোম্পানিগঞ্জ বাজারে গণসংযোগ অনুষ্ঠিত।

পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই……মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

১২ অক্টোবর রবিবার সকাল ১০ঘটিকা হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলার আওতাধীন কোম্পানিগঞ্জ বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৩ মুরাদনগর ইসলামি আন্দোলন বাংলাদেশ হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বিশেষ অতিথি ছিলেন উপজেলা আন্দোলনের সেক্রেটারী হাজী আব্দুল করীম,উপজেলা জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম,, এসিস্টেন্ট সেক্রেটারি শেখ সাইফুল ইসলাম , প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান,সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা যুব সভাপতি এম এম শুয়ায়েব হুসাইন ,সহ সভাপতি ডাঃ সাইফুল ইসলাম ,সেক্রেটারি ফখরুল ইসলাম মারজান,ছাত্র সভাপতি মূসা হায়দার ,সহ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সহ থানা ,ইউনিয়ন এর দায়িত্বশীল নেতৃবৃন্দ ।

এসময় মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ‘জনগণ এবার ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে। ইসলামী ও দেশপ্রেমিক দলগুলো ঐক্যবদ্ধ হলে বিজয় অবশ্যম্ভাবী।’

তিনি জানান, ইতোমধ্যে উপজেলার ২২টি ইউনিয়নের প্রায় সব এলাকাতেই হাতপাখার পক্ষে গণসংযোগ সম্পন্ন হয়েছে। গণসংযোগে বিপুল জনসমর্থন পেয়ে তিনি কৃতজ্ঞতা জানান স্থানীয় ভোটারদের প্রতি।

বাজারে উপস্থিত সাধারণ ভোটাররা জানান, ‘৫৪ বছরে আমরা তিনটি দলের শাসন দেখেছি—কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। এবার আমরা ইসলামের শাসন দেখতে চাই। তাই ইসলামী দলগুলোকেই ভোট দেব।’

স্থানীয়দের এমন প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান প্রার্থী আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, ‘এই গণজোয়ারই প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়—ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি চায়

Visited ৪৪ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।