ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. আবহাওয়া
  2. ইতিহাস
  3. কালিহাতী
  4. কুমিল্লার খবর
  5. খেলা
  6. গোপালপুর
  7. ঘাটাইল
  8. চান্দিনা খবর
  9. জাতীয়
  10. টাঙ্গাইল সদর
  11. দেবিদ্ধার খবর
  12. দেলদুয়ার
  13. ধনবাড়ী
  14. নাগরপুর
  15. বাসাইল
আজকের সর্বশেষ খবর

তিতাসে পরীক্ষার্থীদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন: শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

মোহাম্মদ সাইফুল ইসলাম
এপ্রিল ২০, ২০২৬ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

তিতাসে পরীক্ষার্থীদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন: শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

মোহাম্মদ সাইফুল ইসলাম


আসন্ন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুমিল্লার তিতাসে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে তিতাস উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা পশ্চিম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু বকর বলেন, “ছাত্ররাজনীতির মূল ভিত্তি হওয়া উচিত জনকল্যাণ ও শিক্ষার্থীদের অধিকার রক্ষা। আমরা চাই না ভবিষ্যতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হোক। অতীতে বিভিন্ন ক্যাম্পাসে যে অস্থিতিশীলতা ও নির্যাতনের সংস্কৃতি দেখা গেছে, তার পুনরাবৃত্তি যেন আর কোনো ছাত্র সংগঠনের মাধ্যমে না ঘটে—এটাই আজ সময়ের দাবি।”

তিনি আরও যোগ করেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও তাদের সুখে-দুঃখে ছায়ার মতো অবস্থান করবে।

তিতাস উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ ইয়াসিন আহমাদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ সরকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্কুল বিষয়ক সম্পাদক মোঃ সিয়াম আহমেদ। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও বিপুল সংখ্যক পরীক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মেধা বিকাশ ও চূড়ান্ত পরীক্ষায় আশাতীত সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করতে এবং পরীক্ষার প্রস্তুতিতে সামান্য সহায়তা প্রদানের লক্ষ্যেই এই শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে।

Visited ১৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।